ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি ৩ দিনের রিমান্ডে

চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে করা মাদক মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৬ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বনানী থেকে জিমিকে আটক করে। এরপর বনানী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। শনিবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।


এর আগে দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় জিমিকে। এরপর তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।


এর আগে ৪ আগস্ট সন্ধ্যায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। অভিযানে পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। আটকের পর তাকে নেওয়া হয় র‍্যাবের সদর দফতরে।

ads
ads
ads

Our Facebook Page

↑